ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৭১১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের উদ্যোগে ৩টি গবেষণার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ‘আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি-০১, আন্ডার গ্রাজুয়েট ল্যাবরেটরি-০২, এবং পোস্ট গ্রাজুয়েট ল্যাবরেটরি’ নামে ৩টি গবেষণাগার উদ্বোধন করা হয়। সকাল ১১টায় গবেষণাগারসমূহ উদ্বোধন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।
ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহেনুমা তাবাসসুমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন,উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষার্থীদের গবেষণার সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই গবেষণাগারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানগণ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা ) , প্রক্টর ও কৃষি অনুষদের চেয়ারম্যানবৃন্দ।
সিকৃবি সুত্রে জানা যায়,আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ল্যাবে নতুন  সংযোজিত হয়েছে প্লান্ট গ্রোথ চেম্বার, ইনভার্টেড বায়োলজিক্যাল মাইক্রোস্কোপ, ক্লোরোফিল ফ্লোরোমেট্রি, মর্টার গ্রাইন্ডার, ন্যাচারাল কনভেকশন ওভেন, এবং বাইনোকুলার মাইক্রোস্কোপ। যন্ত্রাংশসমূহ সংযোজনের মাধ্যমে উদ্ভিদের এনাটমি, ফিজিওলজি,বাস্ত সংস্থান বিদ্যা ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষার প্রসার হবে যা উন্নত জাত বা উন্নত স্বাদ সম্পন্ন ফসলের জাত উদ্ভাবনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানগণ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা ), প্রক্টর, কৃষি অনুষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat