ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৫৮৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমান সরকারের প্রায় পনের বছর দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে কিংবা সরকার দলীয় কোন লোকজন ব্যবসায়ীদের উপর কোন চাপ সৃষ্টি করেনি। কোন প্রকার চাঁদাবাজি করেনি। 
মন্ত্রী আজ বুধবার নওগাঁয় চেম্বার অব কমার্স আয়োজিত ব্যসায়ীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে আয়োজিত ব্যবসায়ীদের মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, এফবিসিসিআই প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার সাদাত সরকার এবং নওগাঁ চেম্ব্রা অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান টুনু।
ব্যবসাযীরা মায়ের কোলে বসে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসা যারা করেন তাদের উপরও কোন হস্তক্ষেপ ছিলনা। তাই ব্যবসায়ীদের দেশের মানুষের প্রতি মানবিক হয়ে সুদৃষ্টি দেয়ার আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, ভোক্তাদের সেবা এবং সহাযোগিতা দিলে পক্ষান্তরে সরকারকেই সহযোগিতা করা হবে। 
মন্ত্রী নওগাঁর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষম উন্নয়নের অংশ হিসেবে এখানেও ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১শ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন হয়েছে। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দু’দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat