ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৭০২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনার জন্যে হামাস ও ইসরাইলের সাথে যোগাযোগ করছে ‘দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস(আইসিআরসি)।’
গ্রুপটি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
ফিলিস্তিনী সংগঠন হামাস শনিবার আকস্মিকভাবে ইসর্ইালে বড়ো ধরনের হামলা চালায়।  এ সময়ে তারা অন্তত দেড়শ’ ইসরাইলী ও বিদেশীকে গাজা উপত্যকায় জিম্মি করে রাখে। এদের মধ্যে সামরিক, বেসামরিক নাগরিক, নারী ও শিশু রয়েছে। 
মধ্যপ্রাচ্যে রেডক্রসের আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেছেন, নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে যে কোন চুড়ান্ত মুক্তির জন্যে আমরা জিম্মি ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং মানবিক পরিদর্শনে যেতে প্রস্তুত।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী জিম্মি হিসেবে আটক করা নিষিদ্ধ। যদি কেউ তা করে তাহলে অবিলম্বে তাদের মুক্তি দেয়া উচিত।
বেসামরিক নাগরিকদের দুর্দশা লাঘবে উভয়পক্ষের প্রতি আইসিআরসি আহ্বান জানিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat