ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৬৭৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দুর্গা পূজা উৎসব ঘিরে কেউ রাজনীতি করার চেষ্টা করলে তার সুমুচিত জবাব দেয়া হবে। তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন অপতৎপরতা অব্যাহত রয়েছে। 
মন্ত্রী আজ রোববার নওগাঁর নিয়ামতপুর উপজেলা হলরুমে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন। এ সময় নিয়ামতপুর উপজেলার নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড চালানোর সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এভাবে একসঙ্গে কাজ করে আমরা দেশকে উন্নত করতে চাই। আসন্ন শারদীয় দুর্গোৎসব মহাউৎসবে পরিণত হবে বলেও খাদ্যমন্ত্রী উল্লেখ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat