ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৫৬৩৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মজলুম ফিলিস্তিনিদের উপর অবৈধ  দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আজ রাজধানী ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
মহাখালি কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বাদ জুম'আ নামাজের পর রাজধানীর মহাখালি ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়। মহাখালি বাসষ্ট্যান্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আমতলি এলাকায় গিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মহাখালি কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের আমীর মাওলানা ইকবাল সিরাজী। 
রাজধানীর মহাখালি, আমতলি, কড়ালবস্তি ও বনানী কাকলীসহ আশপাশের এলাকা থেকে  ৪০- ৫০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি সমাবেশে অংশ নেন। এর আগে তারা নগরীর বিভিন্ন মসজিদ থেকে ট্রাক ও পায়ে হেঁটে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, মাথায় ফিতা বেঁধে, লতাকা ও মোটরসাইকেল নিয়ে মিছিলে যোগদান করেন।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ইসরাইল অবৈধভাবে ফিলিস্তিনিদের জমি-জায়গা  দখল করে ইহুদি রাষ্ট্র গঠন করে। তাদের বিমান হামলায় হাজার হাজার নিরীহ ফিলিস্তানি নিহত হয়। এ নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদ জানায় তারা। তাদের হামলা থেকে সাধারণ মুসলমান এমনকি হাসপাতালের রুগিরা পর্যন্ত রেহাই পাচ্ছে না বলেও জানান বক্তারা।  
বক্তারা আরও বলেন, ‘আমরা বাংলাদের মুসলমানরা  সর্বদা ফিলিস্তিনিদের পাশে ছিলাম,  আছি এবং থাকবো। 
সমাবেশে সভাপতিত্ব করেন, মহাখালি রেলগেট মাদ্রাসার সাবেক মোহাদ্দীস (খতীব) এবং মহাখালি কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের আমীর মাওলানা ইকবাল সিরাজী। 
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহাখালি দারুল উলুম মাদ্রাসার  প্রিন্সিপাল  মুফতি এহতেসামুল হক, জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার ঈমাম ও খতিব মুফতি রুহুল আমিন, গুলশান নিকেতন বাজার গেট লাজী খান জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা মাহাবুবুর রহমান, আল মদিনা জামে মসজিদের ঈমাম ও খতিব  রুহুল আমিন, মাওলানা লুৎফর রহমান ও মাওলানা ইসমাইল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat