ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৫৬৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সব সময় সক্রিয় ছিলেন। 
তিনি বলেন, এই দুই জন ছিলেন তুখোড় ছাত্রনেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আন্দোলন সংগ্রামে আমাদের সব সময়ের সহযোদ্ধা। 
প্রধানমন্ত্রী আজ সংসদে আনীত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। 
শেখ হাসিনা বলেন, ‘জন্মিলে মরিতে হবে তা আমরা জানি তবে এই সংসদের শেষ সময়ে এসে একে একে সংসদ সদস্যরা আমাদের ছেড়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য সত্যিই কষ্টকর।’ 
তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সদস্য একেএম শাহজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের সদস্য শাহজাহান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য মো. আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। 
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই এই সংসদ সদস্যদের অবদান রয়েছে। এটাই হয়তো আমাদের এই আমলের শেষ অধিবেশন। আর সেই অধিবেশনটা শুরু করতেই হলো কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুর সংবাদ দিয়ে। এটা খুবই দুঃখজনক।’ 
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে আইন প্রণয়ন এবং মানুষের কল্যাণে সংসদ সদস্যদের যে অবদান রয়েছে, এজন্য তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের পরিবারের সদস্য ও আমাদের যারা নেতাকর্মী দীর্ঘদিন এ সংসদ সদস্যদের সাথে কাজ করেছে, তাদের প্রতিও সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat