ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৬১২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় আজ জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।  দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকালে পৌর লিবার্টি মার্কেটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় চারনেতা স্মরণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী হায়দার মাস্টার, যুগ্ম- সম্পাদক আবদুল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি করিম উল্লাহ বি কম, পৌর আওয়ামী লীগ সভাপতি আয়নুল কবির শামীম প্রমুখ। 
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্ল্যাহ খোন্দকারের সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু ও সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ৷-সহ সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতীয় চারনেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুর রাজ্জাক।
সভায় বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি হাফেজ আহম্মদ বলেন, জাতিকে নেতৃত্বহীন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ধারাবাহিকতায় ৩ নভেম্বর স্বাধীনতাবিরোধী চক্র কারাবন্দী অবস্থায় জাতীয় চারনেতাকে নির্মমভাবে হত্যা করেছিল। ঘাতকচক্রের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দিয়ে বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করে ফেলা। কিন্তু ঘাতকচক্রের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat