ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৬১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগ আজ জেল হত্যা দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা।
পরে জাতীয় চার নেতা স্মরণে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ ই এম মাসুদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, এড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, এড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বঙ্গবন্ধু সহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ ও রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat