ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৪৪৫৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'জার্নি টু পার্লামেন্ট'- বইটি ইতিহাসের অমূল্য দলিল। তিনি বলেন, 'কাজী ফিরোজ রশীদের আত্মজীবনীমূলক বইটিতে ভিন্ন ধাঁচে ঘটনাবহুল জীবনের কাহিনী উঠে এসেছে। বইটিতে ১৯৬৬ সালের ছয় দফা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ঘটনাবলী বিবৃত হয়েছে।'
জাতীয় সংসদ ভবনের এল.ডি হলে রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি'র লেখা 'জার্নি টু পার্লামেন্ট' শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার আজ এসব কথা বলেন। এসময় তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। 
সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি'র সভাপতিত্বে অনন্যা প্রকাশনীর সত্ত্বাধিকারী মনিরুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জাতীয় পার্টির সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বইটি প্রসঙ্গে আলোচনা করেন। 
এসময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি এবং রুস্তম আলী ফরাজী এমপি উপস্থিত ছিলেন। 
স্পিকার বলেন, বইটিতে লেখকের জন্ম থেকে শুরু করে কৈশোর, শিক্ষা জীবন, রাজনীতিতে হাতে খড়ি এবং গোপালগঞ্জ থেকে ঢাকায় আসা সবই চমৎকারভাবে বিবৃত হয়েছে। তিনি বলেন, এই বইটির মাধ্যমে লেখক সংসদীয় গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে তার শুভকামনা ব্যক্ত করেছেন।  
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক ত্যাগের বিনিময়ে এসেছে বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন প্রক্রিয়ার সাথে কাজী ফিরোজ রশীদ যুক্ত ছিলেন। তিনি বলেন, কাজী ফিরোজ রশীদ ভাগ্যবান যে, তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন। তাই বঙ্গবন্ধু তাকে যুবলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। 
শিরীন শারমিন চৌধুরী বলেন, বইটি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি ভালো গবেষণামূলক গ্রন্থ হতে পারে, যার মাধ্যমে ইতিহাসের অনেক কিছুই জানা যাবে। এসময় তিনি কাজী ফিরোজ রশীদকে প্রথম গ্রন্থ রচনা ও প্রকাশের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও লেখনী পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat