ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৬০৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বাড়বে। আজ রোববার খাদ্যমন্ত্রী নিয়ামতপুর উপজেলার চাপরা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমীক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানেই শিক্ষানুরাগী সরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেন।
নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদ হাসান বিপ্লব, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক এবং চাপরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. মোকসেদ আলী বক্তব্য রাখেন।  
মন্ত্রী বলেন,  নতুন শিক্ষাক্রমে মুখস্থ বিদ্যার পরিবর্তে বাস্তবমূখী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি মহল নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার শুরু করেছে উল্লেখ করে- সাধন চন্দ্র মজুমদার বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের জীবন দক্ষতা বাড়বে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন শিক্ষানুরাগী উল্লেখ করে- সাধন চন্দ্র বলেন, নওগাঁবাসীকে প্রধানমন্ত্রী একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয়ের ভূমিকাও গুরুত্বপূর্ণ আর এজন্যই সরকার নতুন ভবন নির্মাণ করে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat