ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৫৭২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে  খেলতে পারছে না ব্রাজিলিয়ান এ্যাটাকার ভিনিসিয়াস জুনিয়র। বাম উরুর ইনজুরিতে ভুগছেন এই তরুণ তুর্কি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তিনি উরুতে চোট পান বলে জাতীয় দলীয় সূত্র নিশ্চিত করেছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী এই তারকার শুক্রবার স্ক্যান রিপোর্টে বাম উরুর পেশীতে চোট ধরা পড়েছে। ধারনা করা হচ্ছে আড়াই মাস হয়তো ভিনিকে মাঠের বাইরে থাকতে হতে পারে। বিশ^কাপ বাছাইপর্বে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে রিও ডি জেনিরোতে ভিনি খেলতে পারছেন না। এর আগে ভিনিসিয়াস ইঙ্গিত দিয়েছিলেন চোটের মাত্রা দেখে মনে হচ্ছে আর্জেন্টিনার বিরুদ্ধে তার খেলা কঠিন হবে। কলম্বিয়ার কাছে ২-১ গোলের পরাজয়ের ম্যাচটির পর ভিনি বলেছিলেন, ‘প্রাথমিক ভাবে চিকিৎসকরা আমাকে জানিয়েছে পরবর্তী ম্যাচে আমার পক্ষে খেলা সম্ভব নয়। মনে হচ্ছে পুরনো ইনজুরিতে আমি পড়েছি। উরুর পিছনে দিকে আমার ব্যাথা হচ্ছে।’ 
ঐ ম্যাচে ২৭ মিনিটে ভিনিসিয়াস মাঠ ত্যাগে বাধ্য হন। সে সময়  ব্রাজিল ১-০ গোলে এগিয়ে ছিল। আগস্টের শেষ দিকে রিয়াল মাদ্রিদের ম্যাচে ডান উরুতে চোট পেয়ে মাসখানেক বিশ্রামে ছিলেন ভিনিসিয়াস। যে কারনে সেপ্টেম্বরে বলিভিয়া ও পেরুর বিপক্ষে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে তিনি খেলতে পারেননি। 
এই মুহূর্তে বাছাইপর্বে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। পঞ্চম স্থানে থাকা ব্রাজিল দল থেকে ইতোমধ্যেই ইনজুরির কারনে ছিঠকে গেছেন গোলরক্ষক এডারসন, ডিফেন্ডার ডানিলো, মিডফিল্ডার ও অধিনায়ক কাসেমিরো ও তারকা স্ট্রাইকার নেইমার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat