ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৫৭০৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার উত্তর কোরিয়াকে একটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি অবিলম্বে বন্ধ করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। আর যদি তারা এ কাজ এগিয়ে নেয় তাহলে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সিউল। খবর এএফপি’র।
চলতি বছর উত্তর কোরিয়া এনিয়ে তৃতীয়বারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এরআগে দুইবার তারা এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়।
এ মাসের শুরুর দিকে সিউলের গোয়েন্দা সংস্থা জানায়, গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে পিয়ংইয়ংয়ের তৃতীয় প্রচেষ্টার প্রস্তুতি চূড়ান্ত ধাপে রয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক রোববার বলেন, এ সপ্তাহের শুরুর দিকে উত্তর কোরিয়া তাদের গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।
জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টর কাং হো-পিল বলেন, ‘অবিলম্বে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের বর্তমান প্রস্তুতি বন্ধ করতে আমরা উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের সতর্কতা সত্ত্বেও যদি উত্তর কোরিয়া সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেয় তাহলে আমাদের সামরিক বাহিনী দেশের জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat