ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৩৪৯৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় আজ সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক ও দুই  যাত্রী আহত হয়।
নিহতরা হলেন- উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।  
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সোনপুর- চেয়ারম্যান ঘাট সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার পশ্চিম চর জব্বর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মো. ফারুক (৩০) একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো.আবদুল্লাহ (৩০)।
স্থানীয় বাসিন্দা সানা উল্যাহ ওরফে লাল মিয়া জানান, বেলা ১১টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সিএনজিটি সোনপুর-চেয়ারম্যান সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে গিয়ে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা’কে মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে। আটক সিএনজি-ট্রাক জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat