ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০২
  • ৫৭০১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে দলের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, যারা অপরাজনীতি করে বাংলাদেশকে ব্যর্থ করতে চায় তাদের আমরা রুখে দেব। আমরা আর কাউকে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেব না।  
আজ শনিবার বিকেলে পল্টন কমিউনিটি সেন্টারে সাবেক ৩৬ বর্তমান ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম কাজী গোলাম কুদ্দুস নবীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
বাহাউদ্দীন নাছিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে, জনগণের উপস্থিতিতে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। কোন বাধা আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা নির্বাচনী আচরণবিধি মেনে সকলকে সাথে নিয়ে মানুষের কাছে যাব। আমরা বঙ্গবন্ধুর মার্কা নৌকার জন্য সবার কাছে দোয়া ও ভোট চাইবো। আপনাদের  প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। আমরা সারাদেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো এটা আমাদের অঙ্গীকার ও আকাঙ্খা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat