ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৬৬৫৭৫৯৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কারণে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২ জন প্রার্থী আপিল করেছেন। 
ইসির তফশিল অনুযায়ী আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। 
বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ময়মনসিংহ অঞ্চল থেকে বেশী আবেদন পড়েছে। এবার ময়মনসিংহ অঞ্চলে মোট ৩২৭ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৮৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এরমধ্য প্রথম দিনে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করে। রাজশাহী অঞ্চলে কোন আপিল জমা পড়েনি। 
নির্বাচন কমিশন চত্ত্বরে ১টি কেন্দ্রীয় বুথসহ অঞ্চলভিত্তিক ১০ টি বুথে বাতিল হওয়া প্রার্থিরা তাদের আপিল দাখিল করছেন।  আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। আর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত  এসব আপিল নিষ্পত্তি হবে। 
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ হাজার ৭১৬ জন। এর মধ্যে ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র গৃহীত এবং ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat