ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৭৫৭৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকায় কটন ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাণিজ্য বাড়ানোর উপায়গুলোর মধ্যে কটন হচ্ছে একটি প্রতিশ্রুতিশীল খাত, যেখানে উভয় পক্ষের জন্যই বিশাল সুযোগ রয়েছে।
কটন ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই) এর বাংলাদেশের প্রতিনিধি আলী আরসালান, সিসিআইয়ের আঞ্চলিক পরিচালক উইলিয়াম বেটেন ডর্ফ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং কটন ইউএসএ সলিউশন লেই পেল, এলডিসি প্রধান জোয়ের্গ বাউরসাচস।
বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতার মাধ্যমে বৃহত্তর বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশে আমদানিকৃত মার্কিন কটনের উপর সম্প্রতি বাধ্যতামূলক ডাবল ফিউমিগেশন বিধি অপসারণের ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বলেন, এটা আমদানি প্রক্রিয়াকে সহজ করে, সময় সাশ্রয় করে এবং খরচ কমায়।
ফারুক হাসান বলেন, যদি মার্কিন সরকার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি করা পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়, তাহলে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ হবে। একইসাথে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ব্যবহার করতে উৎসাহিত করবে।
তিনি বলেন, এই পদক্ষেপের কারনে শুধুমাত্র বাংলাদেশী পোশাক রপ্তানিকারকরা উপকৃত হবেন তা নয়, বরং এতে করে মার্কিন তুলা চাষী, সরবরাহকারী এবং ভোক্তারা লাভবান হবেন, সবার জন্য উইন-উইন পরিস্থিতি তৈরি হবে।
তিনি বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিবেচনায় এ ধরনের কৌশলগত সহযোগিতার গুরুত্ব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat