ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৭৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত ৩৩৬ জন আপিল দায়ের করেছেন। এরমধ্যে আজ তৃতীয় দিন ১৫৩ জন, গতকাল ১৪১ জন এবং আগের দিন ৪২ জন আপিল দায়ের করেন। 
আজ বুধবার ইসি সচিবালয়ের আইন শাখার একজন কর্মকর্তা এ তথ্য জানান। 
সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘আজ তৃতীয় দিন ১৫৩ জন নির্বাচন কমিশন ভবনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে আপিল করেছেন। গতকাল আপিল করেছিলেন ১৪১ জন ও আগের দিন ৪২ জন। তিন দিনে মোট ৩৩৬ জন আপিল দায়ের করেছেন।’
আজ বৃহস্পতিবার ঢাকা অঞ্চলের ২৬ জন, কুমিল্লার ৩৩ জন, চট্টগ্রামের ১১ জন, ফরিদপুরের ৪ জন, সিলেটের ৯ জন, ময়মনসিংহের ৮ জন, বরিশালের ৪ জন, খুলনার ১৭ জন, রাজশাহীর ১৭ জন ও রংপুর অঞ্চলের ২৪ জন প্রার্থী আপিল দায়ের করেছেন। 
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য  মনোনয়নপত্র দাখিল হয়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।
তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা নেয়া হয় গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। 
নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat