ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৬৭৫৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে  শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় কুর্দি টেলিভিশন চ্যানেল রুদাও’র ভিডিও ফুটেজে ওই ভবনের সামনে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে দেখা যাচ্ছে। সেখানে সোরান ইউনিভার্সিটির একাডেমিক স্টাফ এবং শিক্ষার্থীরা থাকতেন। 
চ্যানেলটি জানায়, প্রাথমিক তদন্তে জানা যায় ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’  থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ঘটনায় ১৪ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি আগুনের কারণ জানার জন্য তদন্তের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat