ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬৫৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা মুক্ত দিবস পালন করা হয়েছে। এ  উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন।
এসময় বক্তারা বলেন, আজকের এ দিনে ভোলা হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এটি ভোলার মানুষের জন্য একটি স্মরণীয় দিন। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকবাহিনী টিকতে না পেরে লঞ্চযোগে এদিন সকালে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুক্তিকামী জনতা বিজয় উল্লাস করে।ভোলার আকাশে উড়ে লাল সবুজের পতাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat