ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৪৩৪৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বন অধিদপ্তরের নিয়ন্ত্রণে পরিচালিত দেশের সকল সাফারি পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় উদ্যান ও ইকোপার্কসমূহ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিনা টিকেটে প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে। এ দিন সর্বসাধারণ বিনামূল্যে উক্ত বিনোদন উদ্যানসমূহ উপভোগের সুযোগ পাবে। 
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে গৃহীত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসের এক গৌরবদীপ্ত দিন। বিজয়ের এ দিন উদযাপনে মন্ত্রণালয়ের অধীন দপ্তর সংস্থাসমূহের ভবনে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হবে। 
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ও সীমাহীন ত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, যুগ্মসচিব (প্রশাসন) ও বন গবেষণা ইনস্টিটিউট-এর পরিচালক শামিমা বেগমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সচিব এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ ভার্চ্যুয়ালী সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat