ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৫৬৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বঙ্গবন্ধুর ‘জনগণের পুলিশ’ হওয়ার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। 
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ জনগণের সেবায় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। পুলিশ ব্লাড ব্যাংক এরই প্রকৃষ্ঠ উদাহরণ।
আইজিপি আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজীবন রক্তদাতাদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমা এবং পুলিশ ব্লাড ব্যাংকে ৩৮ বার রক্তদাতা রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারী মো. নুরুল ইসলাম।
পুলিশ প্রধান বলেন, পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধের সময় জাতির পিতার আহ্বানে যেভাবে জীবন উৎসর্গ করেছেন, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষায়ও তারা প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে কুন্ঠাবোধ করেন না। 
তিনি বলেন, পুলিশ ব্লাড ব্যাংক কোভিডের সময় ৫ হাজার ১০০ ব্যাগ প্লাজমা দিয়েছে, যা একটি অনন্য রেকর্ড।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ সদস্যরা ব্লাড ব্যাংকে নিজের রক্ত দিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় বদ্ধপরিকর। এ ব্লাড ব্যাংক থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ব্যাগ রক্ত দেয়া হয়েছে। আগামী দিনেও এ সেবা অব্যাহত থাকবে।
পুলিশ প্রধান আরও বলেন, করোনার চরম বিপর্যয়কালে নিজের জীবন বাজি রেখে পুলিশ জনগণের পাশে দাঁড়িয়েছে। 
তিনি বলেন, করোনাকালে মৃতের দাফন ও সৎকারে পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন। শুধু তাই নয় পুলিশ মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে, অসুস্থদের হাসপাতালে নিয়ে গেছে। 
মুখ্য আলোচক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনায় সর্বোচ্চ পরিমাণ প্লাজমা দিয়েছে পুলিশ ব্লাড ব্যাংক। আমি মনে করি, এ উদ্যোগ অন্য প্রতিষ্ঠানেও আলো ছড়াবে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে যুক্ত হচ্ছে পুলিশ। আইনি সেবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কোভিডের সময় মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।
এর আগে অতিথিরা আজীবন রক্তদাতা হিসেবে পাঁচ শতাধিক ডোনারের রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন। পরে আজীবন রক্তদাতা হিসেবে নিবন্ধনকৃত সদস্যরা শপথবাক্য পাঠ করেন। 
উল্লেখ্য, পুলিশ ব্লাড ব্যাংকে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য নিয়মিত ডোনার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat