ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৩৪৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে আবারও অস্বাভাবিক সরকারের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, বাংলার জনগণ বিএনপির সঙ্গে অসহযোগ করবে। বিএনপি আজকে প্ল্যান করছে, খাজনা দিবেনা, ট্যাক্স দিবেনা। তাদের কথা শুনে ঘোড়াও হাসে। বাংলাদেশের জনগণ তাদের এ আহ্বানে সাড়া দিবেনা।  
আজ শুক্রবার  বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
এলাকার ভোটারদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা ভয় পাবেননা। নির্বাচন করতে হবে। আমাদের সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাংলাদেশে আবার ওয়ান ইলেভেনের মত অস্বাভাবিক সরকারের হাতে তুলে দেওয়ার যড়যন্ত্র চলছে। যদি নির্বাচন চান দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন। জনগণের সঙ্গে ভোটারদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে।      
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সকল প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে। আমরা কারো জন্য তদবির করবো না। নির্বাচনে যারা বাধা দিবে তারা আইনী ব্যবস্থার মুখোমুখি হবে।
বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে নেই বলে, এখানে খেলোয়াড় নেই, তা নয়। ১৮৯৬ জন খেলোয়াড আছে। ফাইনাল খেলা হবে আগামী ৭ জানুয়ারি। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে সংবিধানকে বাঁচাতে হবে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন অর্জনকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।    
তিনি আরও বলেন, বিএনপি পল্টন থেকে দৌড়াতে, দৌড়াতে পালিয়ে গেছে। অবরোধে কাজ হয়নি, অবরোধ ভুয়া। অবরোধে রাস্তায় জ্যাম বেড়ে গেছে। বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে।  
এ সময় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।  
পথ সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ পথ সভার আয়োজন করা হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat