ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৪৫৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, এদেশের জনগণ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে। আর শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন।
আজ শুক্রবার শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার নড়িয়া পৌরসভার ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও পথসভায় উপমন্ত্রী এসব কথা বলেন।
উপমন্ত্রী বলেন, নৌকার প্রার্থী হচ্ছে শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা বিজয়ী হয়। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
এনামুল হক শামীম বলেন, নৌকায় ভোট দিলে দেশে বড় বড় উন্নয়ন হয়, দেশে শান্তিশৃঙ্খলা বজায় থাকে। আওয়ামী লীগ সরকার আছে বলেই বহির্বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর এটি একমাত্র শেখ হাসিনা সরকার থাকলেই সম্ভব হয়। 
‘‘২০১৮ সালে আমাকে নৌকায় ভোট দিয়ে আমাকে ভোট দিয়ে এমপি হিসেবে সংসদে পাঠিয়েছেন বলেই শেখ হাসিনার বদৌলতে নড়িয়া-সখিপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে’’-উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, তাইতো নড়িয়ায় এখন নদীভাঙন নাই, পর্যটন এলাকায় রূপান্তরিত হয়েছে। এই জনপদের মানুষ কখনো বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে কখনো আপোস করেনি, আগামীতেও করবে না। 
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহমিনা খাতুন শিলু, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস- চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ রাড়ী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভিপি চুন্নু, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার মল্লিক, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী ছৈয়াল, ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সামসুন্নাহার মায়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat