ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৩-১২-৩১
  • ৬৮০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সংগঠিত হওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে শীর্ষ নেতাসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে- মো. ইউসুফ ওরফে ইউসুফ হুজুর ও মো. জহিরুল ইসলাম ওরফে জহির। 
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, শুক্রবার রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। এসময় তাদের কাছ থেকে নব্য জেএমবির আদর্শ প্রচারপত্র ‘নাবা’ পত্রিকা, ২টি মোবাইল ফোন, ১০টি ডেটোনেটর ও ৩টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, চলতি বছরের অক্টোবর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিটিটিসি নব্য জেএমবির ছয় সদস্যকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নব্য জেএমবির শীর্ষ নেতা হচ্ছে মো. ইউসুফ ওরফে ইউসুফ হুজুর এবং অপারেশনাল কমান্ডার আবু বকর। এরপর ইউসুফ হুজুর ও আবু বকরকে গ্রেফতার করার জন্য সিটিটিসি গোয়েন্দা তৎপরতা শুরু করে। গত ৩ নভেম্বর আবু বকরকে সিটিটিসি গ্রেফতার করে। 
সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত আবু বকরের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ডেমরা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার শীর্ষ নেতা ইউসুফ ও তার সহযোগী জহিরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান।
এর আগে ২০১৭ সালে ইউসুফ ও আবু বকরকে গ্রেফতার করেছিল সিটিটিসি। ২০১৯ সালে তারা জামিনে মুক্তি পেয়ে মধ্যপ্রাচ্যে আত্মগোপনে চলে যায়। সেখানে থাকাকালীন ইউসুফ ও আবু বকর বিভিন্ন অনলাইন প্লাটফরম ব্যবহার করে নব্য জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। সাড়ে তিন বছর পর ২০২২ সালে ঈদুল আজহার পর তারা দেশে ফিরে পুনরায় নতুনভাবে নব্য জেএমবির সদস্যদের সংগঠিত করার চেষ্টা করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat