ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-২২
  • ১২১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:-  গত প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে নাট্য জগতের সেরার আসনটি দখল করে রেখেছেন অভিনেতা মোশাররফ করিম। বৈচিত্রময় অভিনয় দিয়ে দেশ এবং দেশের বাইরে অগণিত ভক্ত তৈরি করেছেন তিনি। পর্দায় একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে এ পর্যন্ত কত কিছুই না সেজেছেন তিনি। কখনো চোর, কখনো ডাকাত সর্দার, কখনো চিটার, কখনো বা কমেডিয়ান। সব চরিত্রেই তিনি একশ-তে একশ। তারই ধারাবাহিকতায় গত এক বছরেরও বেশি সময় ধরে ‘মহাগুরু’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দেশসেরা অভিনেতা মোশাররফ করিম। গত বছরের ৩ এপ্রিল বাংলাভিশনে প্রচার হয়েছিল এই নাটকের প্রথম পর্ব। সেই থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি প্রচার করছে বেসরকারি এ টেলিভিশন চ্যানেলটি। তবে শেষ হয়ে যাচ্ছে বহুল জনপ্রিয় সেই ‘মহাগুরু’ নাটকটি। সোমবার বাংলাভিশনে রাত ৯টা ০৫ মিনিটে প্রচারতি হবে নাটকটির শেষ পর্ব। এই নাটকে মহাগুরু এমজি চরিত্রে অভিনয় করছেন ‘যমজ’ সিরিজের অভিনেতা মোশাররফ করিম। যার আসল নাম মহব্বত আলী। তার কথা মেনে চলে কেউ চাকরি পেয়েছেন, কেউ ব্যবসা করে সফল হয়েছেন, কেউ বা আবার ফ্রিল্যান্স পেশা গ্রহণ করে সফল হয়েছেন। তাহলে, মহাগুরুকে শেষবার দেখতে চোখ রাখুন বাংলাভিশনের পর্দায়। ধারাবাহিক ‘মহাগুরু’ রচনা করেছেন রিজওয়ান খান। পরিচালনায় আছেন কায়সার আহমেদ। মোশাররফ করিম ছাড়াও যেখানে রয়েছেন এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, আনিকা কবির শখ, অহনা, বাঁধন, মেহেরিন নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আখম হাসান, জয়রাজ, জুঁই করিম, মুকুল সিরাজ, কাজী উজ্জল, মাসুদ রানা মিঠু, টুটুল চৌধুরী, বিনয় ভদ্রের মতো একঝাঁক তারকা অভিনয়শিল্পী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat