ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৫৬৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় দেশটির পাঁচ সৈন্য নিহত হয়েছে। সেখানে জঙ্গিদের সাথে সংঘর্ষের পর তাদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে তারা প্রাণ হারায়। রোববার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, শনিবার গোলযোগপূর্ণ এ প্রদেশের কেচ জেলায় এ হামলার ঘটনা ঘটে। সেখানে সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে।
সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। সেখানে সামরিক বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের পর এ বোমা হামলার চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সেখানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালে এ পাঁচ সাহসী সৈনিক বীরত্বের সাথে লড়াই করে তাদের জীবন উৎসর্গ করে শাহদাত (শহীদ) বরণ করেন। এতে বলা হয়, সংঘর্ষে তিন জঙ্গিও নিহত হয়েছে।
এখন পর্যন্ত কেউ শনিবারের এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা বছরের পর বছর ধরে এ অঞ্চলে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে।
এরআগেও চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্প অবকাঠামোসহ অনেক হামলার ক্ষেত্রে দেখা গেছে বেলুচ বিচ্ছিন্নবাদীরা সেসব হামলার দায় স্বীকার করে। এ করিডোর অঞ্চলে সহিংসতা প্রতিরোধে পাকিস্তানের হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat