ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৫৪৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পাটখাতের সুদিন ফিরিয়ে আনাকে  চ্যালেঞ্জ  হিসেবে গ্রহণ করেছে।
জাহাঙ্গীর কবির নানক আজ দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে  একথা বলেন। 
এ সময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফসহ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, রপ্তানি পণ্য হিসেবে শুধুমাত্র গার্মেন্টস্ পণ্যের ওপর নির্ভরশীল না থেকে বহুমুখী পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে কার্যকরি উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী কাজ করে পাটের সুদিন ফিরিয়ে আনা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অব্যাহত থাকতে বিএনপি-জামায়াতের যে কোন ধরণের নাশকতার বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকব। 
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক,এমপি গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসবে শপথ গ্রহণ করেন। আজ রোববার তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম অফিস করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৩ আসনে নির্বচিত হয়েছেন। ২০০৮ সালে রাজধানীর মোহাম্মদপুর আসন (ঢাকা-১৩) থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন নানক। ২০০৯ সালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 
এর আগে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এই বর্ণাঢ্য রাজনীতিবিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat