ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৭১২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আমি আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম দোহার-নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে দুটি স্মার্ট উপজেলা। আমি আমার দেওয়া ওয়াদা মতো কাজ করে যাচ্ছি, খুব শিগগির রেজাল্ট পাবেন।’
আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার বণিক সমিতি ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। 
দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে দোহার-নবাবগঞ্জের সাধারণ মানুষের কাছে ছুটে যান সালমান এফ রহমান। দুই উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। তুলে ধরেন নির্বাচনী প্রতিশ্রুতির কথা।
সালমান এফ রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, আর আমাদের প্রধামন্ত্রীর স্বপ্ন স্মার্ট সোনার বাংলা গড়া। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব।’
দোহার-নবাবগঞ্জবাসীর কাছে এক সময় সবচেয়ে বড় আতংকের নাম ছিলো পদ্মার ভাঙন। সেই ভাঙন রোধে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে দোহারে পদ্মা নদীতে ৩২ কিলোমিটার বাধ দেওয়ার প্রকল্প পরিদর্শন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। কাজের অগ্রগতির খোঁজ-খবর নেওয়ার সাথে সাথে দিকনির্দেশনাও দেন। সালমান এফ রহমানের সামনে এই প্রকল্পের নানা দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক।
এর আগে, উপজেলার মুকসোদপুর, নারিশা, সুতারপাড়া, বিলাশপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন সালমান এফ রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat