ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৩৪৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নতুন অভিষেক উপলক্ষে আমি ইতালীয় সরকারের পক্ষ থেকে আপনাকে আপনার মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি।’
দুই দেশের বন্ধুত্বের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে বস্ত্র, অভিবাসন, নিরাপত্তা ও জ্বালানি শক্তির স্থানান্তরের মতো ক্ষেত্রগুলোতে আমাদের গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার লক্ষ্যে একসাথে কাজ করা অব্যাহত রাখব।’
জর্জিয়া মেলোনি আরো বলেছেন, ‘আপনার ম্যান্ডেট পূরণে আপনার সার্বিক সাফল্য কামনা করছি, আমি আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat