ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-১৬
  • ৪৫৬৫৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ জনগণকে যথাযথ ভূমি সেবা প্রদান করার জন্য মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর বা সংস্থায় কর্মরত গণকর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি মন্ত্রণালয়ের গণকর্মচারীদের উদ্দেশে বলেন, ‘জনকল্যাণে যথাযথ ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করুন।’ 
আজ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর বা সংস্থা সমূহের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মন্ত্রণালয়ের গণকর্মচারীদের প্রতি এই আহ্বান জানান।
ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভূমি মন্ত্রণালয়ের দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ভূমি আপীল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব)- এই চারটি দপ্তর বা সংস্থার প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ভূমিমন্ত্রীকে সচিত্র ব্রিফ করেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘আমাকে প্রধানমন্ত্রী একটা মিশন নিয়ে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন; তা হচ্ছে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এই মিশন পূরণ করতে আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। আমার বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের আমরা সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ভূমি মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী যা চাচ্ছেন তা পূরণ করা সম্ভব।’ 
মন্ত্রণালয়ে কর্মরত সবার বেতন জনগণের করের টাকা থেকে আসে - বিষয়টি মনে করিয়ে দিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, বিত্তশালী এবং বিত্তহীন সকল নাগরিকই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর দেন। চাকরি করে নাগরিক সেবা দেওয়ার কর্তব্য যথাযথভাবে পালন না করার অর্থ হচ্ছে চাকরির উপার্জন হালাল না হওয়া। 
তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অভূতপূর্ব অর্থনৈতিক পুনর্জাগরণের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, এ বিষয়ে বিশ্বের কেউ দ্বিমত পোষণ করে না। দারিদ্র্য বিমোচন, নারী অধিকার নিশ্চিতকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, শিল্প ও খনিজ সম্পদ, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ উন্নয়নের সকল ক্ষেত্রে ভূমি প্রয়োজন। এজন্য টেকসই, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সংস্কার বাস্তবায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের অংশ।
ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, রূপকল্প ২০৪১ এবং বদ্বীপ পরিকল্পনা ২১০০-এর আলোকে, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে ভূমি মন্ত্রণালয়ের সবাই ভূমিমন্ত্রীর নেতৃত্বে একযোগে কাজ করে যাবো। সচিব প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ইশতেহার বাস্তবায়নে কাজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের সকল গণকর্মচারীর পক্ষ থেকে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং ভূমিমন্ত্রীকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat