ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৫৬৫৪৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, পীরগঞ্জের সর্বত্র উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে আপনারা আমাদের ভোট দিয়েছেন। এবার আমরা আমাদের দায়িত্ব পালন করবো।’ 
স্পিকার আজ পীরগঞ্জ উপজেলার ৬ নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ ও ৬ নং টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। তিনি পরে মাদারগঞ্জ, মিঠিপুর ও খালাশপীর বাজারে গণসংযোগ করেন।  
চেয়ারম্যান মো. আতাউর রহমান মন্ডল এ অনুষ্ঠানে স্পিকারকে ক্রেস্ট প্রদান করেন এবং টুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও হিন্দু আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। স্পিকার এর আগে চেয়ারম্যান আতাউর রহমান মন্ডলের পিতার কবর জিয়ারত ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন সম্ভব হয়েছে আপনাদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে। এলাকার মা-বোনেরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন। সংসারের কাজ ফেলে রেখে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা ভালোবাসার সম্পর্ক তুলে ধরেছেন।’
তিনি বলেন, আমরা আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তা আমরা বাস্তবায়ন করবো। এখন আমাদের কাজ করার সময়। তিনি বলেন, টুকুরিয়া ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
স্পিকার বলেন, প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।
এসময় স্পিকার পীরগঞ্জের ঐতিহ্যবাহী হাতিবান্ধা মাজার শরীফ জিয়ারত করেন ও মাজারে কর্তব্যরত খাদেম এর কাছ থেকে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।  
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মাজহারুল আলম মিলন, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি ১৩ নং ইউনিয়নের অবস্থিত ঐতিহ্যবাহী হাতীবান্ধা জামে মসজিদ, ১২ নং মিঠিপুর ও ১০ নং সানেরহাট ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat