ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৪৩৪৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুরে সফরে এসে সাংবাদিকদে সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিরোধী দল হচ্ছি কি না এখন পর্যন্ত কোন সিগন্যাল পাইনি। বৃহস্পতিবার আমাদের সভা হয়েছে। জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত হিসেবে আমাকে বিরোধী দলীয় নেতা, আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা ও মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে প্রস্তাব করে রেজুলেশন করা হয়েছে। রেজুলেশন আমরা স্পিকারের কাছে পেশ করেছি। আগামী ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনে কে হচ্ছে বিরোধী দল তা স্পিকার জানাবেন। 
শনিবার (২০ জানুয়ারি) বিকালে বিমানযোগে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার স্কাই ভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।জিএম কাদের বলেন, জাতীয় সংসদে দেশ ও জনগণের স্বার্থে সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা পালন করবে জাতীয় পার্টি। সংখ্যা বড় কথা নয়, আমরা আন্তরিকভাবে আমাদের ভূমিকা পালন করতে চাই। গত সংসদেও আমরা বিরোধী দলের ভূমিকায় ছিলাম। আমরা দেশ ও জাতির কল্যাণে সরকারের গঠনমূলক সমালোচনা করে বিরোধী দলের ভূমিকা পালনের চেষ্টা করেছি।
জাপা চেয়ারম্যান জিএ কাদের বলেন, জনপ্রিয়তার কারণে প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। এ নির্বাচনের পর দলের নেতাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমি যেটা করেছি তা দলের নেতাদের আগামী রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। এর চেয়ে বিকল্প ভালো কিছু পদক্ষেপ আমার চোখে পড়েনি। এখন সবাই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে, তাই জাতীয় পার্টিতে ভাঙ্গনের কোন শংঙ্কা নেই।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নুর আলম যাদু মিয়া, ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মামুনসহ স্থানীয় নেতারা।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat