ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ৮৭৮৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বর্তমানে উগান্ডার রাজধানী কাম্পালায় চলমান জোট নিরপেক্ষ আন্দোলনের ১৯তম শীর্ষ সম্মেলনের পাশাপাশি মিয়ানমার, নেপাল, বতসোয়ানা, বেলারুশ, কাতার ও ইন্দোনেশিয়ার সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার, নেপাল, বতসোয়ানা ও বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে থান সোয়ে, নারায়ণ প্রকাশ সৌদ, লেমোগাং কোয়াপে ও সের্গেই আলেইনিকের সঙ্গে বৈঠক করেন।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাহমুদ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেন।
এছাড়া কাম্পালায় ব্যস্ত দিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী পাহালা নুগ্রাহা মানসুরিও সাক্ষাৎ করেন।
হাছান মাহমুদের সমপক্ষ’রা বাংলাদেশের নতুন সরকারকে এবং বিশেষ করে, তাকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
শনি ও রবিবার তার আরও কয়েকটি দ্বিপক্ষীয় ব্যস্ততা রয়েছে।
হাছান মাহমুদ ১৯-২০ জানুয়ারি ২০২৪ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ২১-২২ জানুয়ারি ২০২৪ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ তারেক প্রমুখ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat