ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৫৬৫৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার  জানান, সকাল ৭টা ৩৩ মিনিটে খবর আসে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আগুন লেগেছে। পরে  সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে প্রথম ইউনিট পৌঁছে ৭টা ৩৬ মিনিটে। আগুন ১৬ তলা ভবনের ১৫ তলায় লেগেছে ।
এরপর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ হয় ৮টা ২৫ মিনিটে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিস ধোঁয়ায় আটকে পড়া ২ জন পুরুষ ও ১ জন নারীকে নিরাপদে উদ্ধার করে। হতাহত নেই। অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat