ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ২৩৪৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুয়াতেমালার একটি আদালত ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে সোমবার আসামি এক মাদক স¤্রাটকে ৮০৮ বছরের কারাদন্ড দিয়েছেন। 
হত্যাকান্ডে অংশ নেওয়া আসামি রিগোবার্তো দানিলো মোরালেসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন আদালত।
২০১৬ সালে আরেকজন কথিত মাদক স¤্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও ধারাবাহিক খুনের দায়ে দীর্ঘ কারাদন্ডের সাজা দেয়া হয়। 
আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধী কার্যক্রম পরিচালনার জন্য আরও আট বছরের কারাদন্ড দেয়া হয়েছে। 
দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দন্ডপ্রাপ্ত আসামীকে মূলত ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না। 
৩৭ বছর বয়সী মোরালেস ১৩ বছর পলাতক থাকার পর ২০২২ সালে গ্রেপ্তার হন। সেপ্টেম্বরে তার বিচার শুরু হয়।
প্রসিকিউটরা বলেছেন, পৃথক আরেকটি ঘটনায় ২০০৮ সালে গুয়াতেমালায় একটি বাস নিকারাগুয়ায় ঢুকে পড়ে। বাসের যাত্রীরা মাদক পাচারকারী এবং তাদের কাছে মাদক রয়েছে এই ধারণা থেকে আরেক মাদক স¤্রাট মারভিন মন্টিয়েল মারিন ও তার স্ত্রী যাত্রীদের আটক করে। তারা যখন দেখলো আসলে যাত্রীদের কাছে কোন মাদক নেই। তখন তারা যাত্রীদের গুলি করে হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat