ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৬৫৪৬৪৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালির একটি স্বর্ণের খনিতে টানেল ধসে গত সপ্তাহে ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। স্থানীয় সূত্র বুধবার এএফপি’কে জানায়, খনির দুর্ঘটনা প্রবণ অঞ্চলটিতে এটি ছিল সর্বশেষ বিপর্যয়।
আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশ মালি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম।
খবর এএফপি’র।
স্বর্ণের খনি এলাকাগুলোতে নিয়মিত মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে। মূল্যবান ধাতুর কারিগরদের কাছ থেকে খনি নিয়ন্ত্রণ নিতে কর্তৃপক্ষ সংগ্রাম করছে।
শুক্রবারের ঘটনা সম্পর্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে এএফপি’কে বলেন, খনি ধসের সময় প্রচন্ড ঝাঁকুনি দিলে চারিদিকে হৈচৈ শুরু হয়।
তিনি বলেন, সেখানে ২শ’ জনেরও বেশি খনি শ্রমিক কাজ করছিল। অনুসন্ধান শেষ হয়েছে। আমরা ৭৩টি মৃতদেহ খুঁজে পেয়েছি। মালির খনি মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বেশ ক’জন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করেছে তবে সুনির্দিষ্টভাবে নিহতের সংখ্যা দেয়নি।
সরকার শোকাহত পরিবার ও মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং খনি এলাকার কাছাকাছি বসবাসকারী সম্প্রদায় ও খনি শ্রমিকদের নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে শুধুমাত্র স্বর্ণের প্যানিংয়ের পরিধির মধ্যে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat