ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৫
  • ৬৫৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার পোরশা উপজেলার  ইউনুস আলী হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ দায়রা জজ আদালত। বৃহষ্পতিবার দুপুরে মামলার একমাত্র আসামী  মোঃ মফিজ উদ্দিনের বিরুদ্ধে এ রায় প্রদান করেছেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
মামলার বিবরণে জানা গেছে ২০১৯সালের ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পোরশা উপজেলার সোমনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ ইউনুস আলী ৫২) তাঁর জ্যাকেটে চেইন লাগানোর জন্য  পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মোঃ মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরী হিসিবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করে। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মাধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দর্জি মফিজ উদ্দিন একটি বাঁশ দিয়ে ইউনুসের মাথায় সজোরে আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসক  বিপুলের নিকট নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক  আহত ইউনুসের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে বাসায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরে মৃত ইউনুস আলীর ছোট ভাই সোনাবর অলী পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দর্জি মফিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশীট গঠন করে বিচারের জন্য আদালতে প্রেরণ করে।
বিভিন্ন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ ওই  আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, নগদ ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল খালেক এবং আসামী পক্ষে দেওয়ান আবু হোসেন মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat