ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৪৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মস্কোতে একটি বিরল সফরের সময় বৃহস্পতিবার হুথিদের একটি প্রতিনিধি দল গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ‘চাপ বাড়ানোর বিষয়’ নিয়ে আলোচনা করেছে। হুথিদের এক মুখপাত্র এ কথা বলেছেন।
হুথি প্রতিনিধিদলের প্রধান হুথি মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম গাজায় চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সাথে সাক্ষাত করেছেন। মুখপাত্র এক্স-এ এক বিবৃতিতে একথা বলেছেন।
ইসরায়েলকে গাজায় যুদ্ধ শেষ করার জন্য চাপ প্রয়োগের লক্ষে নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগর পাড়ি দেওয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করেছে। এতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বাণিজ্য হুমকির মুখে পড়েছে।
জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ওপর প্রতিশোধমূলক ধারাবাহিক হামলা শুরু করেছে। পাশাপাশি ওয়াশিংটন এই গোষ্ঠীটিকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবে পুনঃনির্ধারণ করেছে।
আবদেল সালাম বলেছেন, বোগদানভের সাথে বৈঠকে হুথিদের ওপর মার্কিন ও ব্রিটিশ হামলার বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সাথে আলোচনার সময় মার্কিন ও ব্রিটিশ হামলার ‘কঠোর নিন্দা’ করে বলেছে, তাদের এই হামলা ‘আঞ্চলিক পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat