ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৪৩৫৪৩৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে চিকিৎসাসেবাকে উন্নত করা, যাতে মানুষের কষ্ট লাঘব হয়।
তিনি আরো বলেন, এই লক্ষ্য বাস্তবায়ন করতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ওপর গুরুত্ব দেয়া হবে।  
ডা. সামন্ত লাল সেন আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে আজ ৩০ শয্যার আইসিইউ উদ্বোধন করা হয়েছে। এগুলোসহ মোট ৫০ শয্যার আইসিইউ এখানে রয়েছে। আইসিইউ সংকট দূরীকরণে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে এ সমস্যা সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করেন। 
এর আগে স্বাস্থ্যমন্ত্রী চমেক হাসপাতাল স্থাপনের জন্য  ১৫০ শয্যার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থানও ঘুরে দেখেন।
এসময় মন্ত্রী বলেন, আমরা এ সংক্রান্ত কাজ মোটামুটি গুছিয়ে এনেছি। প্রি-একনেক মিটিংয়ে বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat