ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৫৪৭৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুদানের পশ্চিমাঞ্চলীয় বাহর এল গাজল রাজ্যে প্রতিবেশি দেশের সশস্ত্র হামলাকারীরা ১৮ জনকে হত্যা করেছে বা পুড়িয়ে মেরেছে। মঙ্গলবার রাজ্যের অন্তর্বতীকালীন গভর্নর এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
আর্কেঞ্জেলো আনিয়ার জানান, প্রতিবেশি দেশের ওয়ারাপ রাজ্য থেকে আসা সশস্ত্র যুবকরা জমির অধিকার নিয়ে বিরোধের জের ধরে থারকুয়েং পায়ামের একটি স্থানীয় বাজার, বাড়িঘর এবং একটি বাজার পুড়িয়ে দিয়েছে। এ সময় ১৮ জন প্রাণ হারায়।
তিনি জানান, নিহতদের মধ্যে শিশু, নারী এবং বয়স্ক মানুষ রয়েছে। তারা পালাতে না পারায় তাদের পুড়িয়ে মারা হয়।
তিনি আরো জানান, সেখানে হামলায় প্রায় ২,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এদিকে দক্ষিণ সুদানের ওয়ারাপ এবং লেক রাজ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত বুধবার ৩৯ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়।
বৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও বিশ্বের একেবারে দরিদ্র দেশগুলোর অন্যতম দক্ষিণ সুদান একটি জাতি হিসেবে তাদের জীবনের প্রায় অর্ধেক যুদ্ধে কাটিয়েছে। 
এছাড়াও দেশটিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ক্ষুধা, অর্থনৈতিক মন্দা এবং সাম্প্রদায়িক সংঘাত মোকাবেলা করতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat