ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৮৭৬৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, স্বাধীনতাবিরোধী সংঘবদ্ধ চক্র এখন আর পার্বত্যাঞ্চলে অপশক্তির প্রয়োগ করতে পারছে না। এখন আর পাহাড়ি-বাঙালি ভ্রাতৃঘাতী সংঘাতের সুযোগ নেই। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎসাহসীকতা ও রাজনৈতিক দূরদর্শিতা এবং পার্বত্যবাসীর প্রতি সুনজর থাকার কারণেই পার্বত্যঞ্চল অপশক্তি, অশান্ত ও অন্ধকারমুক্ত হয়ে এখন আলোকিত হয়েছে।
আজ খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া মহল্লার নোয়াপাড়া-নিউজিল্যান্ড পাড়াবাসী ও রাধামন ধনপুদি আর্থসামাজিক উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আজ এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, পার্বত্য এলাকার মানুষ এখন ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। পাহাড়ি ছাত্রছাত্রীরা জেলা-উপজেলাগুলোতে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল সুযোগসুবিধা ভোগ করতে পারছে। এখন আর এখানকার ছাত্র-ছাত্রীদের শিক্ষার জন্য দূর-দূরান্তে যেতে হয় না। এতো সুযোগসুবিধা কোনো সরকারের আমলে সৃষ্টি হয়নি। সরকারের যেসমস্ত কাজ অসমাপ্ত রয়েছে তা দ্রুতই সমাপ্ত করা হবে। 
তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকার পাহাড়ের দীর্ঘ দু’দশকের সমস্যা ও ভাতৃঘাতী সংঘাত বন্ধ করার কোন উদ্যোগই নেয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কথা, দেশের শান্তির কথা ভেবেই পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সংঘাত বন্ধ করতে পেরেছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। 
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।
খাগড়াছড়ি জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট আশুতোষ চাকমরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু নিলোৎপল খীসা, খাগড়াছড়ি মহিলা কলেজের প্রভাষক রূপম খীসা, পানছড়ি সরকারি কলেজের সাবেক প্রভাষক বাবু সুজিত চাকমাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat