ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৯
  • ৪৫৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘের ফলিস্তিন শরণার্থী সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) বদল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ-এর ১২ জন কর্মীর জড়িত থাকার অভিযোগ থাকার পরও তিনি এ সতর্কতা জানান।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও জাপানসহ বেশ কয়েকটি  দেশ ইউএনআরডব্লিউ-সংস্থাকে অর্থায়ন স্থগিত করেছে। গুতেরেস দাতা দেশগুলির সাথে পুণরায় অর্থ প্রদানের বিষয়ে আলোচনায় প্রাধান্য দেন। খবর এএফপি’র।
গুতেরেস এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন,"গাজার অভ্যন্তরে আর কোনো সংস্থার অর্থবহ উপস্থিতি নেই এবং এই পরিস্থিতিতে আর কোনো সংস্থাই এর সঙ্গে তুলনীয় নয়। কোনো সংস্থা এটিকে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না।
গত মাসের শেষের দিকে গাজা উপত্যকায় ইউএনআরডব্লিউএ-কে হামাসের সামরিক কার্যকলাপের জন্য সংস্থার অবকাঠামো ব্যবহার করার অনুমতি  দেওয়ার জন্য ইসরায়েল অভিযুক্ত করার পরে বিরোধ তীব্রতর হয়।
ইসরায়েলের অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের ইউএনআরডব্লিউএ-এর বক্তব্যকে গুতেরেস "বিশ্বাসযোগ্য" বলে অভিহিত করে বলেন, ১২ জন কর্মী হামাসের হামলায় জড়িত থাকায় অর্থায়ন হ্রাস সাধারণ ফিলিস্তিনিদের প্রভাবিত করবে।
জাতিসংঘের সংস্থাটি দীর্ঘদিন ধরে ইসরায়েলের তদন্তের অধীন রয়েছে।  ইসরায়েল সংস্থাটিকে  দেশের স্বার্থের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে অভিযুক্ত করে, যুদ্ধের পরে গাজায় সংস্থাটির কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।  গাজায় অব্যাহত সহায়তায় সর্বোত্তম সংস্থা  উল্লেখ করে গুতেরেস ইউএনআরডব্লিউএ-এর ব্যয় কার্যকর করার প্রতি ইঙ্গিত দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat