ব্রেকিং নিউজ :
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী বন্ধের জেরে ইরান ‘আর্থিকভাবে ভেঙে পড়ছে’ : ট্রাম্প ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৫৪৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করতে হবে। মনোযোগ দিয়ে সকলে মিলে কাজ করলে রেলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে, রেল সেক্টরের আরো উন্নতি হবে।
আজ সৈয়দপুর, লালমনিরহাটে কোচ এবং ওয়াগণ মেরামত কারখানা, কলোকা, দিনাজপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে পৃথকভাবে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
রেলপথ মন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী চান জনবান্ধব এই পরিবহনের যথাযথ উন্নয়ন হোক এবং জনগণ স্বল্প খরচে যাতায়াত ও মালামাল পরিবহনের সুযোগ পাক। আমরা সকলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কারখানা পরিদর্শন করে যা দেখা গেল তাতে মনে হয়, আমাদের রেলের উন্নয়নের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এই সক্ষমতা বৃদ্ধি করতে পারলে মেরামতের পরিমাণ বেড়ে যাবে। বিএনপি'র আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে আমাদের রেলের দক্ষ জনবলকে সাটাই করা হয়, যার কারণে দক্ষ জনবল সংকট । আমাদের জনবলের ঘাটতি রয়েছে, যার কারণে উৎপাদন কম হয়। আমরা জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছি। জনবল নিয়োগ সম্পন্ন হলে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করে পদায়ন করা হবে। তখন আশা করি এসব কারখানার উৎপাদন বাড়বে এবং রেলওয়ের আরও উন্নয়ন হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকেট কালোবাজারি বন্ধ করা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে টিকেট কালোবাজারির সাথে সংশ্লিষ্ট কিছু লোক ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে এবং কঠোর হস্তে দমন করা হবে। ভূমি ব্যবস্থাপনায় যে সকল অনিয়ম রয়েছে এগুলি খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat