ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ৪৩৫৩৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার মির্জাপুরে আজ এক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার দাখিল (এসএসসি) পরীক্ষার্থী হাফেজ আবু রায়হান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন নিহতের পিতা স্কুল শিক্ষক হাবিবুর রহমান। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে।
জানা গেছে, আবু রায়হান দাখিল পরীক্ষার্থী। বাবা হাবিবুর রহমান মির্জাপুর উপজেলার ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বাবার সঙ্গে মোটরসাইকেলে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদরাসা কেন্দ্রে যাচ্ছিলেন রায়হান। ছেলেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাঁশতৈল পরীক্ষা কেন্দ্রে ডিউটিতে যাওয়ার কথা ছিল বাবার। পথিমধ্যে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে পড়ে আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপ পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat