ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ২৩৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করে জানান, আজ শুক্রবার বাদ জুমা চাটমোহর বালুচর খেলার মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তাঁর নিজ গ্রাম হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দশটা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুইছেলে ও দুইমেয়ে-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
এদিকে, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের মৃত্যুতে পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মকবুল হোসেন, চাটমোহর পৌরসভার মেয়র এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের মৃত্যুর খবরে চাটমোহর সহ পাবনা জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat