ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ২৩৪৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখেই বঙ্গবন্ধুর সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। কারণ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণেই বিভিন্ন সময়ে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে হয়।
মহিবুর রহমান আজ শনিবার সকালে বনানীর ডিএনসিসি সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মহিববুর রহমান বলেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বর্তমানে একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। দেশকে দুর্যোগ সহনীয় এমন একটি ব্যবস্থাপনায় আমরা নিয়ে এসেছি যে, আজ বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে একটি রোল মডেল। 
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আজ বিশ্বের অনেক দেশ অনুসরণ করে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আজ দুর্যোগ মোকাবিলার যে মহড়া দেখিয়েছেন সেটা অব্যাহত রাখতে হবে। যত মহড়া হবে ততোই দক্ষতা অর্জন হবে। ফলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।
তিনি বলেন,  বিভিন্ন অগ্নিকা-ে আমাদের এই ফায়ার সার্ভিস তাদের সক্ষমতা দেখিয়েছে। আমাদের এই সক্ষমতা ও দক্ষতাকে আরও বাড়াতে হবে। ভবিষ্যতে যেকোনো দুর্যোগে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।
ফায়ার সার্ভিসকে উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের জনবল, প্রশিক্ষণ, যন্ত্রপাতি যতো কিছু দরকার প্রধানমন্ত্রী এই বিষয়ে সচেতন রয়েছেন।
মহড়ায় বনানী ডিএনসিসি সুপার মার্কেটে অগ্নিকা- ঘটলে কিভাবে মানুষকে উদ্ধার করা হবে কিংবা দুর্যোগ ঘটলে কি করা করা উচিত সেই বিষয়ের বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) এবিএম সফিকুল হায়দার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat