ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ৩৪৩৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, স্কাউট আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং যুব সমাজকে স্কাউট আদর্শ ও শিক্ষায় উদ্বুদ্ধ করতে স্কাউট নেতৃবৃন্দকে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।
তিনি বলেন, “২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বাংলাদেশের তরুণ ও মেধাবী জনগোষ্ঠীকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
আগামীকাল ১ মার্চ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের গৌরবময় ৫০ বছর পূতির্তে ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি একথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের গৌরবময় ৫০ বছর উপলক্ষ্যে ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪’ আয়োজনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। রোভার মুটে অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ শোষণমুক্ত সোনার বাংলা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যুব সমাজকে সৎ, আদর্শ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশ স্কাউটস সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও কর্মসূচির মাধ্যমে দেশের যুব সম্প্রদায়কে আত্মনির্ভরশীল, সচ্চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
মোঃ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার’- এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে রোভার স্কাউটগণ নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও মানুষের সেবায় সর্বদা এগিয়ে আসবে।
তিনি ‘সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪’ এর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat