ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ৩৪৩৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মওসুমে যশোর জেলার ৮ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।এ মওসুুমে (২০২৩-২০২৪) পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৫শ’ হেক্টর।লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ১হাজার ৬১০ হেক্টর জমিতে।আবাদ হওয়া জমিতে প্রায় ১৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছেন কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে সদর উপজেলায় ২০৪ হেক্টর জমিতে, শার্শা উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে, চৌগাছা উপজেলায় ৩৬০ হেক্টর জমিতে, ঝিকরগাছা উপজেলায় ১৮০ হেক্টর জমিতে,মণিরামপুর উপজেলায় ৪১৫ হেক্টর জমিতে, বাঘারপাড়া উপজেলায় ৪৫ হেক্টর জমিতে, অভয়নগর উপজেলায় ২৪ হেক্টর জমিতে এবং কেশবপুর উপজেলায় ৯৭ হেক্টরর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন বাজারে পেঁয়াজের দাম ভালো থাকায় জেলার চাষিরা ঝুঁকে পড়েছেন এ ফসল চাষে।  
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার জানান অর্থকরী ফসল হিসেবে পেঁয়াজ চাষে আমরা কৃষকদের উৎসাহিত করছি।পেঁয়াজ চাষ বৃদ্ধিতে কৃষকদেরকে কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মওসুমে পেঁয়াজের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ থেকে পেঁয়াজ চাষে চাষিদের সব ধরণের সহযোগিতা দেয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat