ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৩
  • ২৩৪৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে ৫০ জন চারুশিল্পীকে নিয়ে রাজধানীর পাঁচ বধ্যভূমিতে আর্টক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এরই অংশ হিসেবে আজ সকাল ১১ টা থেকে একযোগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং জগন্নাথ হলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এসব আর্ট ক্যাম্পে শিল্পী হাশেম খান, বীরেন সোম, মলয় বালা, নিসার হোসেন, রোকেয়া সুলতানা, সামিনা নাফিজ, আব্দুল মান্নান, ফরিদা জামান, কামাল পাশা চৌধুরী এবং শিল্পী মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন দেশ বরেণ্য ও বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পী মুক্তিযুদ্ধ ও গণহত্যার উপর ছবি আঁকেন । এসব ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষন ও প্রদর্শনীর আয়োজন করা হবে।
এদিকে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র  প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat