ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৫
  • ২৩৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলী বাহিনী দক্ষিণ গাজার আরো দু’টি হাসপাতাল অবরোধ করেছে। ফিলিস্তিনী রেড ক্রিসেন্ট রোববার এ কথা জানিয়েছে।
ফিলিস্তিনী সংগঠন  হামাসকে লক্ষ্য করে গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে অব্যাহত অভিযানের মধ্যেই এ দু’টি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েল।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল অভিযোগ করছে, হামাস চিকিৎসা কেন্দ্রগুলো ব্যবহার করে তাদের তৎপরতা চালাচ্ছে। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করে আসছে।
রেডক্রিসেন্ট বলেছে, দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের এবং আল আমাল হাসপাতালের দিকে সামরিক গাড়িবহরকে ছুটতে দেখা গেছে। একইসাথে সেখানে ব্যাপক গোলাবর্ষণ এবং বন্দুক হামলা চালানো হচ্ছে।
মেডিক্যাল অর্গানাইজেশন থেকে বলা হয়েছে, রোববার ইসরায়েলী বন্দুক হামলায় হাসপাতালের একজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন।
রেড ক্রিসেন্ট বলেছে, ড্রোন থেকে প্রচার করা বার্তায় আল আমাল হাসপাতালের সকলকে উলঙ্গ হয়ে সে জায়গা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ইসরায়েলী বাহিনী হাসপাতালের প্রবেশমুখে কঠোর ব্যারিকেড দিয়ে রেখেছে।
মেডিক্যাল অর্গানাইজেশন বলছে, আমাদের সকল ক্রু চরম বিপদে রয়েছে। তারা আদৌ নড়াচড়াও করতে পারছে না।
এদিকে ইসরায়েলী বাহিনী বলেছে, সন্ত্রাসী অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার লক্ষ্যে তারা আল আমাল হাসপাতালে অভিযান শুরু করেছে। বিমান থেকে হামলার মধ্য দিয়ে তারা এ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
আল শিফা হাসপাতালে সোমবার সকালেও ইসরায়েলী সামরিক বাহিনী অভিযান শুরু করেছে। এ অভিযান অব্যাহত রয়েছে।
শেষ সন্ত্রাসী হাতের মুঠোয় না আসা পর্যন্ত আল শিফায় ইসরায়েল অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার করেছে।
ইসরায়েল দাবি করেছে, আল শিফায় তাদের অভিযানে এ পর্যন্ত ১৭০ হামাস যোদ্ধা নিহত হয়েছে।
এর আগে ইসরায়েল নভেম্বরে আল শিফায় অভিযান চালিয়ে তীব্রভাবে আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat